ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি এনজিও সাইডোর আয়োজনে ও নারীপক্ষের উদ্যোগে তারুণ্যের কন্ঠস্বর এর ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় নারীপক্ষের প্রকল্প কর্মকর্তা তাহমিন রহমানের সভাপতিত্বে এই সভায় সহ-প্রকল্প ব্যবস্থাপক মাকছুদা খাতুন, সাইডোর নির্বাহী পরিচালক সোহেল হোসেন আহম্মেদ কামাল, প্রকল্প কর্মকর্তা মৌসুমি বেগম বক্তব্য রাখেন। সংগঠনের ছেলে-মেয়ে ২৫জন সদস্য অংশগ্রহণ করেছেন।
আগামীতে কি কি ক্ষেত্রে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে গ্রæপ ভিত্তিক মতামত গ্রহণ করা হয়েছে।










