ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপির উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার বেলা ১টায় জেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আলহাজ¦ আমির হোসনে আমু প্রধান অতিথি ছিলেন।
ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদায়ী জেলা পরিষদ প্রশাসক আলহজ¦ সরদার মোঃ শাহ আলম, জেলা পরিষদ প্রধান নির্বাহী মোঃ কামাল হোসেন ও জেলা আওয়ামী লীগ সদস্য ও আলহাজ¦ আমির হোসেন আমু তনয়া সুমাইয়া হোসেন অদিতি বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলি তালুকদার এবং নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও বিদায়ী সদস্য এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এ্যাড খান সাইফুল্লাহ পনির স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু এমপি বলেছেন, জেলা পরিষদের এখন থেকে ছোট ছোট প্রকল্প থেকে বড় আকারে প্রকল্প নিয়ে বাস্তবায়ন করা হবে। কারণ বিগত ১০-১২ বছরে বর্তমান সরকারে আমলে গ্রাম অঞ্চলে কাঁচা রাস্তাগুলো ইট সলিং করা হয়েছে। এখন আর তেমন কোন কাঁচা রাস্তা নেই। জেলা পরিষদের বর্তমান প্রকল্পগুলো গুনগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে।










