ঝালকাঠি প্রতিনিধি:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে ডিজিটাল বাংলাদেশ আরও ৪০ বছর এগিয়ে থাকতো আজ বাংলাদেশ বিশ^কে নেতৃত্ব দিতো। তিনি ১৯৭৩ সালে চট্রগ্রামের বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন।
২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মানে পদক্ষেপ নেন এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটালাইট স্থাপনের ফলে দেশের অনলাইন সেবা কার্যক্রম দ্রæত সম্প্রসারণ সম্ভব হয়েছে। তিনি বুধবার বিকাল ৪টায় ঝালাকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। এবং মঙ্গলবার সকলে তিনি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
বুধবার বিকাল ৪টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
৪টি প্যাবিলিয়নে মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা প্রদান করা হয়েছে, তার বর্নণা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে এবং সমাপনি দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।










