ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এবারের শ্লোগান হচ্ছে “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।”
মঙ্গলবার বেলা ১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোঃ ফিরোজ কুতুবী। এই সপ্তাহে কর্মসূচির মধ্যে রয়েছে সর্তকর্তা বার্তা প্রচার, লিফলেট, পোস্টার বিতরণ, বহুতল ভবন পরিদর্শন ও শেষ দিন যান্ত্রিক র্যালি ও সমাপনি অনুষ্ঠান।










