মো. সুজন, বেতাগী (বরগুনা)
দেশের উপকূলের জলবায়ূ বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ূ ন্যায্যতার দাবি আদায়ে সোচ্চার ও জোরালো হতে বরগুনার বেতাগীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, উপকূল বাঁচলে দেশ বাঁচবে। উপকূলীয় জনপদ বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী ধনীদেশ, কিন্ত ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের উপকূলের বাসিন্দা। তবে স্বাধীনতার এত বছর পরেও পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর ও প্রাণঘাতী এই ঘূর্ণিঝড়ে রাষ্ট্রীয় কোন স্বীকৃতি মেলেনি। তাই সরকারের নিকট রাষ্টীয়ভাবে উপকূল দিবস ঘোষনা ও পালনের দাবি করা হয়।
বেতাগী প্রেসক্লাবের আয়োজনে সাপ্তাহিক বিষখালী কার্যালয় গতকাল দুপুর ৩ টায় প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপকূল দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু। আলোচনায় অংশ গ্রহন করেন বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পদক মো: মহসিন খান, এতে বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার ফোরামের সভাপতি প্রভাষক আবুল বাসার খান, ফয়জুননেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।










