কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লঞ্চঘাট এলাকায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে আলমগীর হোসেন নামে এক অটো চালকের ব্যবসা প্রতিষ্ঠান ও অটো বাইক পুড়ে গেছে। এতে ঐ ব্যবসায়ীর ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
১১ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় উপজেলার কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ অটো চালক মোঃ আলমগীর হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে বারো টার সময় তখন দক্ষিন আউরা গ্রামের জেলেরা আমার দোকান ঘরে আগুন দেখে ডাক-চিৎকার করে ও আমার ছোট ভাই এর মোবাইলে ফোন দেয়।
এ সময় দেখি দুর্বৃত্তদের দেয়া আগুনে আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের আগুন নিবাতে না নিবাতেই সংবাদ আসে আমার বাড়ীর সামনে চার্জে থাকা অটো বাইকেও দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রথমে আগুন নিবানোর চেষ্টা করি। কাঠালিয়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে, ইতোমধ্যে দোকান ও অটো পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার ৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। দোকান ঘর আমার স্ত্রী রেকসোনা পরিচালনা করতো।
কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।











