মুলাদি প্রতিনিধিঃ
বরিশালের মুলাদি উপজেলায় চোখ তুলে ফেলার পর তার গলা কেটে মনির হত্যা মামলার অন্যতম দুই গ্রেফতার আসামিকে করেছে সিআইডি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মোশারফ হাওলাদার ছেলে রাজিব হাওলাদার ও মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের মৃত. কদম আলী বেপারীর ছেলে শাজাহান বেপারী। তারা দুজনেই মামার এজাহার বহির্ভূত আসামি।
শুক্রবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে সিআইডি অফিসার রুহুল আমিন বলেন, গত রোববার (৬ নভেম্বর) রাজিব হাওলাদারকে সকালে মীরগঞ্জ খেয়াঘাট ও একইদিনের বিকেলে শাজাহান বেপারীকে বরিশাল সদর রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলার তদন্ত স্বার্থে এজাহারে বাহিরে এই দুইজন আসামি গ্রেফতার করে আদালতের মাধ্যমে ও জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ মে মুলাদি উপজেলায় মনির হোসেন হাওলাদার নামে (৩২) এক যুবকের চোখ তুলে ফেলার পর তার গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে চরকমিশনার গ্রামের আবুল সরদারের বাড়ির পুকুরের পশ্চিম পাশ থেকে মনির হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
মনির হোসেন হাওলাদার চরকমিশনার গ্রামের সালাম হাওলাদারের ছেলে। তিনি ঐ এলাকার কামাল সরদারের গরুর খামারে শ্রমিকের কাজ করতেন। বকেয়া বেতন চাওয়ায় মনির হাওলাদারের গলা কেটে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের ভাই পাভেল হাওলাদার। এ ঘটনায় মুলাদি থানায় নিহতর ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।










