ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় রবি ফসল চাষের উপর সরকার ১ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ১০০ টাকার কৃষক প্রণোদনা বরাদ্দ করেছে সরকার। গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুশুর, সয়াবিন, মুগ, খেসারি ডালের চাষের উপরে এই প্রণোদনা ভুর্তকী দেয়া হয়েছে।
জেলার ৪টি উপজেলায় ১৩ হাজার ১০০ বিঘা চাষাবাদের জন্য ১৩ হাজার ১০০ জন কৃষক চাষাবাদের জন্য সার, বীজ বিনামূল্যে সরবরাহ করা হবে। প্রণোদনা বরাদ্দে ৭৪ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা বীজ ক্রয়ের জন্য , ডিএপি সার ক্রয় করার জন্য ১৯ লাখ ২৫ হাজার ও এমওপি সার ক্রয় করার জন্য ১৩ লাখ ৩৯ হাজার টাকা পরিবহন খাতে ৪ লাখ ৩১ হাজার ৭০০ টাকা আনুসাঙ্গিক ২ লাখ ৮৭ হাজার ৮০০ টাকা ব্যয় করা হচ্ছে।
ঝালকাঠি সদর উপজেলায় ৩ হাজার ৭০০ বিঘা চাষের জন্য ৩৭০০জন কৃষককে ৩১ লাখ ৩৫ হাজার ৯২০ টাকা প্রণোদনা সহায়তা দেয়া হয়েছে। অনুরূপ নলছিটি উপজেলায় ৩ হাজার ৬৫০ বিঘা চাষের জন্য ৩৬৫০ জন কৃষককে ৩১ লাখ ৯৪ হাজার ২১৭ টাকা প্রণোদনা সহায়তা দেয়া হয়েছে।
রাজাপুর উপজেলায় ২ হাজার ৯০০ বিঘা চাষের জন্য ২৯০০ জন কৃষককে ২৫ লাখ ৩৭ হাজার ৩২২ টাকা প্রণোদনা সহায়তা দেয়া হয়েছে। এবং কাঠালিয়া উপজেলায় ২ হাজার ৮৫০ বিঘা চাষের ২৮৫০জন কৃষককে চাষের ২৫ লাখ ৬৫ হাজার ৬৪১ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।










