ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে গণ প্রকৌশল দিবস পালন করা হয়েছে মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি পৌরসভা চত্বর থেকে র্যালি বের হয়।
র্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয় বঙ্গবন্ধুর মুড়ালে পাদদেশে এসে শেষ হয়। ঝালকাঠির পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার ও প্যানেল মেয়র তরুন কর্মকার র্যালিতে নেতৃত্ব দেন।
র্যালিতে এলজিইডি বিভাগ, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য, গণপূর্ত, পৌরসভা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী দিলিপ হালদার।










