ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় উত্তর আউরা গ্রামের বাসিন্দা ও নিউ শ্রীগুরু জুয়েলার্স মালিক জুয়েলারি ব্যবসায়ী স্বপন কর্মকার ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়রি করেছে ।
তিনি দাবি করেছেন তাকে এবং তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা এবং তাকে হয়রানি করার জন্য পায়তারা করা হচ্ছে । ভান্ডারিয়া গ্রাফিক্স মার্ট ডিজিটাল মুদ্রা সমাধান নামের পরিচয় দিয়ে রাকিব নামের একজন মোবাইলে ক্যাশ মেমো ছাপানোর বকেয়া টাকা দাবি করেছে ।
কিন্তু স্বপন কর্মকার তার জুয়েলারি প্রতিষ্ঠানের নামে কোন ক্যাশ মেমো ছাপাতে দেয় নি । স্বপন কর্মকার ধারনা করছে তার প্রতিষ্ঠানের নামে হয়তো কেউ ভুয়া ক্যাশ মেমো ছাপিয়ে প্রতিষ্ঠান ও তাকে হয়রানি করতে পারে ।










