ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় এলাকায় দুটি দোকান সম্পূর্ন ও দুটি আশিংক পুড়েছে । রবিবার বেলা দেড়টায় জামাল হোসেনের হোটেলের চুলা থেকে আগুনের সৃত্রপাত হয় ।
আগুন দ্রত বিস্তার লাভ করে পাশ্ববর্তী মেহেদীর চায়ের দোকান পুড়ে ভস্মিভূত হয় । ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে । এর মধ্যে আল আমিন ও আরিফ হোসেনের দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয় । ফায়ার সার্ভিস ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করেছে ।










