কাঠালিয়া প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস -২০২২ পালিত হয়েছে।
এ আজ শনিবার ৫ নভেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলণ করা হয়।
পতাকা উত্তোলণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মু্িক্তযোদ্ধা ছালে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক খান, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, সাংবাদিক অধ্যাপক আবদুল হালিমসহ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিধ, জনপ্রতিনিধি ও সমবয় সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।











