বরিশাল প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক গ্রামকে শহরে পরিনত করার জন্য দিন রাত নিরলস ভাবে কাজ করছে তরুন সমাজসেবক মোঃ আতিকুর রহমান রুবেল। বৃহত্তর বরিশালের কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের কৃতিসন্তান রুবেল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিযুক্ত আছে।
আতিকুর রহমান রুবেলের হস্তক্ষেপে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নে গত কয়েক বছরের ব্যবধানে স¤পূর্ণ রূপে বদলে গেছে কাঠালিয়া উপজেলার দৃশ্যপট। ফলে মোঃ আতিকুর রহমান রুবেল এলাকাবাসী,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের কাছে থেকে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। ইতিমধ্যে আতিকুর রহমান রুবেলের উন্নয়নের প্রশংসা করে নিজ জন্মভূমির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন সাবেক মন্ত্রী,১৪ দলের মূখপাত্র, ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
রুবেল বলেন,‘এলাকার উন্নয়নে বিরোধ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ উন্নয়ন করতে না পারলে অন্তত উন্নয়ন কাজে বাধা দিবেন না।’
খোঁজ নিয়ে জানাগেছে, কাঠালিয়া কচুয়া টু বেতাগী পয়েন্টে ফেরি স্থাপনে ভ‚মিকা, কাঠালিয়া উপজেলা শহরের লঞ্চঘাটে আধুনিক ও প্রশস্থ পল্টুন স্থাপন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও বিশেষ বরাদ্দ, শারীরিক অক্ষম এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দুস্থদের শাড়ি কাপড় ও শীতবস্ত্র বিতরণ, এলাকার অবহেলীত গ্রামীন সড়ক পাঁকা করণ, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, কাঠালিয়ার কচুয়া বোর্ড ও রাজাপুরের গালুয়া পশ্চিম দূর্গাপুর এবং শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাশরুমের ব্যবস্থা করণেও আতিকুর রহমান রুবেলের অপরিসীম ভূমিকা রয়েছে। এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা না হয়েও নিজ জন্মভুমির টানে এলাকার উন্নয়ন করা যায় তার উদাহরন রেখেছে তরুন এই সমাজ সেবক।
এছাড়াও দুই বছর আগে এক যোগে কাঠালিয়া উপজেলার ৬২ টি, রাজাপুর উপজেলার ৫৬ টি, ঝালকাঠি সদর উপজেলার ৫৯ টি ও নলছিটি উপজেলার ৫১ টি সরকারি প্রাথমিক স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণে ভূমিকা। কাঠালিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক স্কুলের নতুন ভবন নির্মণেও রুবেলের ভূমিকা রয়েছে। অতিসম্প্রতি কাঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরে বেরিবাঁধ না থাকায় উপজেলা পরিষদ মাঠ পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি সোস্যাল মিডিয়ায় দেখে রুবেল পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবরে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে পানি উন্নয়ন বোর্ড কে ব্যবস্থা গ্রহনের জন্য পএ জারি হয়েছে। ইতিমধ্যে উপজেলার আওরাবুনিয়া লঞ্চঘাট থেকে সাড়ে তিনশত মিটার জিওব্যাগ দিয়ে জরুরী কাজ শুরু হয়েছে পানি উন্নয়ন বোর্ড। শৌলজালিয়ার সোনারবাংলা বাজার রক্ষার্থে ১০০ মিটার, কচুয়া হাইস্কুল ও প্রাইমারি স্কুলের মাঠ রক্ষার্থে ২২৫ মিটার বাঁধের কাজ বাস্তবায় করানোর ফলে স্কুল ও বাজারের ভয়াল ভাঙ্গণের হাত থেকে রক্ষা পেয়েছে।
কাঠালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, রুবেল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে থেকে লাইব্রেরির জন্য বই বিতরণের ব্যবস্থা করে দিয়েছে।
কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার বলেন, ‘বর্তমান যুগে রুবেলের মতো মানুষ খুবই কম আছে। সে চাকুরীর পাশাপাশি নিজ এলাকার উন্নয়ন যে ভ‚মিকা রেখে চলছেন তা স্মরন করে রাখার মতো। তিনি অত্যন্ত সৎ ও আদর্শবান তরুন সমাজ সেবক।
তিনি আরও বলেন, শৌলজালিয়া হক্কোননূর দরবারে বাউল শিল্পী গোষ্ঠী জন্য পরপর দুইবার অর্থ বরাদ্দ, কচুয়া মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য হারমোনিয়াম ও তবলা ক্রয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নিকট থেকে অনুদান পাশ করিয়ে এনেছেন তিনি। এছাড়ও কচুয়া টু শৌলজালিয়া খেয়াঘাটের অবহেলীত সড়কটি পাঁকা করণে রুবেলের ভূমিকা রয়েছে।’
কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার রুবেলের উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ‘ আমাদের এই অবহেলীত এলাকায় আতিক রুবেল এর মত লোক আরও তৈরী হোক এই কামনা করি। কচুয়া টু বেতাগী ফেরী উদ্বোধন কালে আলহাজ্ব আমু ভাই বক্তব্যের মধ্যে রুবেলের নাম উল্লে¬খ করে প্রশংসা করেছেন। তরুন সমাজ সেবক রুবেল স্বার্থহীনভাবে কাঠালিয়া উপজেলার উন্নয়নে ভ‚মিকা অব্যাহত রেখেছেন।’
ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মাসউদুল আলম জানান, কোন অসহায় মানুষ এবং অনুন্নত রাস্তাঘাট ও স্কুল-কলেজের সন্ধান পেলে রুবেল সাধ্যমত চেষ্টা করে কাজ করানোর জন্য। তার এই কাজে এলাকাবাসী অনেক খুশি।
আতিকুর রহমান রুবেল বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন অবহেলিত গ্রামগুলোতে ব্যাপক উন্নয়ন ঘটাতে। তাই প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ পেয়েছে একসময়ের অবহেলিত কাঠালিয়া উপজেলায়। আমি চেষ্টা করি উপজেলার উন্নয়ন মূলক কাজ করার জন্য। যতদিন বেঁচে থাকব সাধ্যমত নিজ জন্মভুমির উন্নয়নে কাজ করে যাব।










