ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নলছিটি উপজেলার হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ নুরুদ্দিন সরকার মাদ্রাসায় পাঠদানরত অবস্থায় অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং তাঁকে চিকিৎসার জন্য রাজাপুর হয়ে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চিকিৎসকরা তাঁকে দীর্ঘদিন দীর্ঘসময় বিশ্রামে থাকা ও চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেছেন। মোঃ নুরুদ্দিন সরকার এই মাদ্রাসার সহকারী শিক্ষক এবং ১৯৯৪ সালে ১৭ এপ্রিল তিনি এই প্রতিষ্ঠানে যোগদান করেছেন।










