ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ব্যাপি শ্রী শ্রী জগধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার অধিবাস এবং বুধবার মূল পূজা শুরু হয়েছে।
জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকার মধ্যে বিচ্ছিন্নভাবে পূজা মন্ডপে শ্রী শ্রী জগধাত্রী পূজা হচ্ছে। ঝালকাঠি জেলা শহরে ৪টি পূজা মন্ডপসহ জেলায় প্রায় ৪০টি পূজা মন্ডপে এই পূজার হচ্ছে।
পূজা উপলক্ষে মন্দিরের ঝমকালো সাজ-সজ্জা করা হয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে নামী দামী বাদ্যযন্ত্র দলকে আনা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সব বয়সের নারী-পুুরুষ পূজা মন্ডপে গিয়ে নিজের দেশের ও বিশ্ব শান্তির জন্য প্রার্থণা করেছেন।










