ঝালকাঠি প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘জঙ্গী দমন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ বিভিন্ন সংকটময় সময় আমাদের পুলিশ বাহিনীর ভুমিকা ছিল প্রসংশনীয়।
বাংলাদেশ ভারত সীমান্তে মিয়ানমারের তিনশোর অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিলো। এথেকে প্রমানিত মাদক দিয়ে আমদের দেশকে সড়যন্ত্রের মুখে ফেলা হয়েছিলো। আমাদের চৌকশ পুলিশ বাহীনি এগুলো ধ্বংস করে প্রশংসা অর্জন করেছে। সমাজ থেকে মাদক নির্ম‚ল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।’
শনিবার সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইন্স এর সবুজ চত্বরে কমিউনিটি পুলিশিং ডে এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেছেন,ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৗর মেয়র লিয়াকত আলী তালুকদার।
বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভুমিকা রাখায়,জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহআলম. জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৗর মেয়র লিয়াকত আলী তালুকদার,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্বারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
আলোচনা সভা ও র্যালীতে জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।










