ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এবছরের ৬ষ্ঠ পর্যায়ে টিসিবি পণ্য বুধবার সকাল ১০টা থেকে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন ইউনিয়নে বিক্রি শুরু হয়েছে। জেলায় ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় ৫৪ হাজার ৫৭৬টি পরিবার এই সুবিধা পাচ্ছে।
প্রতিটি পরিবারকে ২লিটার সোয়াবিন,২কেজি ডাল ও কেজি চিনি বিক্রি করা হবে। ডাল কেজি প্রতি ৬০টাকা, সোয়াবিন লিটার ৯০টাকা ও চিনি ৬৫টাকা কেজি দরে রাখা হবে।
জেলার ডিলারদের মাধ্যমে উপজেলার ইউনিয়ন পর্যায়ে ও শহরের ওয়ার্ডগুলোতে কার্ডধারীদের কাছে ট্রাকসেলের মাধ্য বিক্রি করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের গোডউন থেকে তালিকা ভুক্ত ডিলারগণ তাদের বরাদ্ধকার্ড অনুযায়ী পণ্য নিয়ে নির্ধারিত এলাকায় নিয়ে বিক্রি করেছে ।










