ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ঘুর্নিঝড় সিত্রাং আঘাত হানার পূর্বে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে জেলার ৫১টি সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪২৭টি আশ্রয় কেন্দ্রে ১৪ হাজার ৫৬৪জন আশ্রয় নিয়েছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এদের এই আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।
জেলা প্রশাসন ১হাজার সুকনো খাবার ২৫ কার্টুন ড্রাইকেক ২৫ কার্টুন বিস্কুট, ২৫ মে.টন চাল ও ৫ লক্ষ টাকা প্রাথমিকভাবে বরাদ্ধ দিয়েছে এবং উপবরাদ্ধ ৪টি উপজেলায় প্রেরণ করা হয়েছে। রেডক্রিসেন্ট ইউনিট কর্মীরা, ইউনিয়ন পর্যায়ে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিরা প্রচারণা ও আশ্রয় কেন্দ্রে যেতে মানুষকে সহযোগীতা করেছেন। জেলা প্রশাসনের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা এর মনিটরিং করেছে।










