ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি বিশখালী নদীতে মৎস্য বিভাগে অভিযানে মঙ্গলবার সকালেক ১হাজার মিটার জাল ও ১টি নৌকা জব্দ করা হয়েছে।
সরকারি বিধিমালা উপেক্ষা করে মাছ ধরা অবস্থায় এই জেলে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জাল ও নৌকা ফেলে পালিয়ে যায়।
এ পর্যন্ত মৎস্য বিভাগের অভিযানে ১৮জন জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে । ২১টি নৌকা জব্দ ও ৪ লক্ষ ৭৭ হাজার ৩৩০মিটার জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে যার মূল্য ১ কোটি ৭৭ লক্ষ টাকা। ১১৯ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেয়া হয়েছে।










