ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়নের সরমহল গ্রামের কৃষক বাবুল সিকদার(৪৫) দুর্যোগকালিন সময় নিহত হয়েছে। সে বরিশাল থেকে ঘূর্নিঝড় সিত্রাং এর আঘাত চলাকালিন সময় বাড়ি ফিরছিল।
মঙ্গলবার সকালে তাকে রাস্তার পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিছুদিন পূর্বে এই এলকায় আরও ১জন কৃষকে রহস্যজনক মৃত্যু হয়েছে।
ঝালকাঠিতে ঘুর্নিঝড়ে গাছ পরে গণপূর্ত বিভাগের কর্মচারী আব্দুল বারেক(৫৫)সহ আরও জেলায় ১৫জন আহত হয়েছে। স্বাস্থ্য বিভাগে সূত্রমতে, আব্দুল বারেককে ঝালকাঠি সদর হাসপাতাল ও অন্যদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।










