ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, অভিযান টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। এ সময় জাল ও ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।










