ঝালকাঠি প্রতিনিধিঃ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরে। এই ¯েøাগান নিয়ে ৬ষ্ঠ তম জাতীয় নিরাপদ সড়ক দিবস ঝালকাঠিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্ভোধনের পরে জেলা প্রশাসক চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালিটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.পি সার্কেল প্রশান্ত কুমার দে। সভাপতিত্ব করেন অতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
সভায় অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিআরটিএর সহকারী পরিচালক মাহবুবুর রহমান। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাবিল হোসেন , মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায় , জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক দুলাল ও যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ, শ্রমিক ইউনিয়নের আঃ রাজ্জাক বক্তব্য রাখেন।










