ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যাচাই-বাছাইয়ে চ‚ড়ান্ত হওয়ার পরও ৭ বছরে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভ‚ক্ত হয়নি ঝালকাঠি শহরের কাঠপট্টি বাসিন্দা গবিন্দ চন্দ্র দাস। গেজেট ভ‚ক্ত হওয়ার জন্য ২৫টি আবেদন করার প্রেক্ষিতে যাচাই-বাছাই কমিটি তদন্ত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান বরাবর গেজেট অন্তর্ভূক্ত করার সুপারিশ করে রিপোর্ট প্রেরণ করা হয়েছে।
তৎকালীন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া ২০১৫ সালের ১৭ আগস্ট তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। দীর্ঘদিন প্রতিক্ষায় থেকে তীব্র মনোকষ্ট নিয়ে গবিন্দ চন্দ্র দাস ১ বছর পূর্বে ২০২১ সালের ২৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার পরিবার গবিন্দ চন্দ্র দাস দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এই স্বীকৃতিটুকু চান।
গবিন্দ চন্দ্র দাস ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার মৃত নরায়ন চন্দ্র দাসের পুত্র। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে তিনি যুদ্ধে অংশ নেন এবং ৯নং সেক্টরে মেজর এম এ জলিলের বেইস কমান্ডার বেনী লাল দাস গুপ্তের কমান্ডে যুদ্ধ করেছেন। ঝালকাঠির নলছিটি চাচৈর গ্রামে ১৩ নভেম্বর মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা চাচৈর রনাঙ্গণে দিনব্যাপী যুদ্ধে অংশগ্রহণ করেন।
যুদ্ধ শেষে ১৯৭২ সালের ১ ফেব্রæয়ারী ঝালকাঠি মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র জমা দেন এবং খুলনা হেডকোয়ার্টার থেকে গবিন্দ চন্দ্র দাসকে ১৯৭২ সালের ১৮ মার্চ যুদ্ধ পরবর্তী তার পূর্বের পেশায় ফিরে যাওয়ার জন্য ছাড়পত্র প্রদান করেন। গবিন্দ চন্দ্র দাস একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন মর্মে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের মহা-সচিব এমাদদ হোসেন মতিন ২০১৩ সালে প্রত্যয়ন করেছিলেন।
এছাড়াও নলছিটি থানা কমান্ডার মোঃ সেকেন্দার আলী মিয়া, ইউনিয়ন কমান্ডার অমরেন্দ্র নারায়ন বসু মুক্তিযোদ্ধা হিসেবে গবিন্দ চন্দ্র দাসকে লিখিত প্রত্যয়ন দিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এমন মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান গেজেট নং ২২৪, মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার গেজেট নং ৮৫৯, মোঃ হানিফ খলিফা গেজেট নং৩০, আলহাজ্জ্ব মোশারফ হোসেন গেজেট নং ১৪৪৮ ও জয়রাম তেওয়ারি গেজেট নং ৩০০৫১, গবিন্দ্র চন্দ্র দাসকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন দিয়েছেন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মোঃ আতাউল গণি ওসমানী এর সনদপত্র রয়েছে।










