ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি জেলার সদর উপজেলার আমতলা রোড ও (টিএন্ডটি রোড) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ইন্দ্রানী দাস বলেন,বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সদর থানা পুলিশের একটি টিমের সহায়তা অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত কারণে আমদানিকারকের স্টিকার বিহীন বিদেশী কসমেটিকস বিক্রি ও বিভিন্ন পণ্যের গায়ে নিজ থেকে (স্টিকার লাগিয়ে দাম নির্ধারণ) করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অব্যাহত থাকবে।










