ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে মঙ্গলবার সকালে অভিযান চলছে। নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ পরিবহণ কালে রাজাপুরে দুই এনজিও কর্মীকে আটক হয়।
তাদের ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদÐ প্রদান করেন। এছাড়াও অভিযানের সময় ২২ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ৩৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে জাল ফেলে মাছ ধরার সময় রাজাপুরের আদাখোলা এখাকার বিষখালী থেকে দিপক বিশ^াস ও মিঠুন সরকার নামে দুই জেলেকে আটক করা হয়।
অভিযান টের পেয়ে জাল ফেলে অন্য জেলেরা পালিয়ে যায়। এ সময় জাল ও ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুসরাত জাহান খান এক মাস করে কারাদÐ প্রদান করেন।










