মো. সুজন, বেতাগী (বরগুনা)
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগীতে সাধারণ সদস্য পদে হাতী মার্কা প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার ৭২ ভোট ও সংরক্ষিত ফুটবল মার্কার শিমু আক্তার ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৪নং আসনে সাধারণ সদস্য পদে টিউবয়েল প্রতীকের অপর প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ মাহমুদ হোসেন লিটু পেয়েছেন ৩১ ভোট আর তালা মার্কা প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মহসিন ফয়সাল অপু নির্বাচনের দুই দিন আগে মাঠ থেকে সড়ে দাঁড়ালেও ৩ ভোট পান। সংরক্ষিত ২ নং আসনে (বেতাগী-বামনা-পাথরঘাটা) দোয়াত কলম মার্কার অপর প্রার্থী ফৌজিয়া খানম পেয়েছেন ৬৩ ভোট।
বেতাগীসহ এ জেলায় সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণভাবে একটানা ভোট চলে। এখানে ১০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে বরগুনা জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবির।
একাধিক ভোটাররা জানান, জেলা পরিষদ নির্বাচনে তাঁরা পছন্দের প্রার্থীকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান দুপুরে বেতাগীতে বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, নির্বাচন সুশৃঙ্খল ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয় এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সহযোগিতার জন্য সংশ্লিস্ট সকলকে ধণ্যবাদ জানান।










