ঝালকাঠি প্রতিনিধিঃ
“কাউকে পশ্চাতে ফেলে রেখে নয়, ভাল উৎপাদন উত্তম পুষ্টি এবং সুরক্ষিত উন্নত জীবন’’ এই শ্লোগান নিয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে বিশ^ খাদ্য দিবস ও জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রিফাত শিকদার মূল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া রাজাপুর উপজেলা কৃষি অফিসার রিয়াজ উল্লাহ বাহাদুর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফনি ভুষণ ঢালি, কৃষি বিভাগের পরিবেশক(সার ও কীটনাশক) জিএম মোর্শেদ, ইদুঁর দমনে পুরুস্কার প্রাপ্ত নলছিটির কৃষক আনোয়ার হোসেন ও ঝালকাঠির সদর উপজেলার বুনিয়াদী কৃষক দুলাল হাওলাদার বক্তব্য রাখেন।










