কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে হুইল চেয়ার ও বস্ত্রবিতরণ করেছে।
কাঠালিয়া উপজেলার কচুয়ায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের কার্যালয়ে প্রতিবন্ধী ও শারীরিক অক্ষম পাঁচ ব্যক্তিকে হুইল চেয়ার ও জানশরীফ গনগ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই প্রদান এবং ক্লাবের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একে এম মোস্তফা কামাল এ চেয়ার ও বস্ত্র বিতরণ করেন।
মোঃ ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক নফিছুর রহমান নব সিকদার, গাজী হাবিবুর রহমান, এস এম মনিরুল ইসলাম রগু, মোশাররফ হোসেন মিয়া, জাকির হোসেন খান, মাইনুল হোসেন সজল, আনোয়ার হোসেন তোফাজ্জেল খলিফা, সাংবাদিক ফারুক হোসেন খান, মোঃ বাদল হাওলাদার, মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।











