ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসপি সদর সার্কেল প্রশান্ত কুমার দে। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও সহজতর করার অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
সভায় নলছিটি পৌরসভার চেয়াম্যান মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, ঝালকাঠি পৌর সভার প্যানেল মেয়র তরুন কর্মকার পৌর কাউন্সিল হাবিবুর রহমান হাবিল, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজ, প্রধান শিক্ষক মারুফা বেগম, প্রেসক্লাব সম্পাদক মানিক রায় ও ইউপি সচিব মাসুদুর রহমান বক্তব্য রাখেন। সভায় সরকারি কর্মকর্তা, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, ইউপি সচিব ও সাংবাদিক অংশগ্রহণ করেছে।










