বরিশাল প্রতিনিধিঃ
পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন বরিশালের বাকেরগঞ্জের সাংবাদিক দিন মোহাম্মদ দিনু। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৫ টা ২৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের হোসেন সিকদার এর ছোট পুত্র দিন মোহাম্মদ দিনু (৩৭) একাত্তর টিভির বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে তিনি কর্মরত ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে দির্ঘদিন বাড়িতে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেলে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করে জানান সে বøাড ক্যান্সার আক্রান্ত ছিলেন। চিকিৎসক জানিয়েছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করানোর কারণে তার শারীরিক অসুস্থতার অবনতি হয়।
মৃত্যুকালে সে ৫ বছরের এক কণ্যা শিশু,স্ত্রী ও পিতা-মাতাসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল ও বাকেরগঞ্জ সাংবাদিক অঙ্গন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










