ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা বিজয়া দশমীর মধ্য দিয়ে বুধবার শেষ হচ্ছে। জেলার ১৭৩ টি পূজামন্ডবে সকাল থেকে মন্ডবে মন্ডবে নিজের পরিবার ও বিশ^ শান্তির কামনায় হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেছে।
মা দুর্গার পায়ে সিঁদুর দানের পরে সেই সিঁদুর নিয়ে নারীরা পরস্পরের সিঁদুর খেলেছে। সকল বয়সের সনাতন ধর্মের নর-নারীর আগমের মুখরিত ছিল। নিজের পরিবার দেশের সকল মানুষ এবং পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় করেন। বিবাহিত নারীদের পাশা পাশি পরিবারের সকল বয়সের নারীরাও মন্ডবে উপস্থিত থেকে মা দূর্গাকে বিদায় জানিয়েছে। পূজা শুরু থেকে পূজা মন্ডপগুলির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আনসার ও ভিডিপির সদস্যরা মোতায়ন রয়েছে ।
প্রতিটি মন্ডবে ৮ জন সদস্য নিয়োজিত করা হয়েছে এবং জেলার এই মন্দির গুলো নিরাপত্তার জন্য স্বেচ্ছা সেবকদের সাথে জেলায় ৯৯০জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেছে। পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং র্ফোস হিসাবে মন্ডবগুলি মনিটরিং করেছে।
ঝালকাঠি জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পূজা উদযাপন পরিষদ আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেণিপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সম্ভব হয়েছে ।










