কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজে বজলুল হক হারুন-এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ অক্টোবর দুপুর ১২টায় কলেজ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শাহজালাল সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া-রাজাপুর আসনের সংসদ সদস্য আলহাজ¦ বজলুল হক হারুন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে যা যা প্রয়োজন তা করা হবে। সারাদেশে নারীরা এগিয়ে যাচ্ছে, কাঠালিয়ায়ও এ দ্বারা অব্যাহত রাখতে হবে”। তিনি আরও বলেন, “অত্র কলেজের শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ বিহীন ১৪ জন শিক্ষক-কর্মচারীদের সরকারি করণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া-রাজাপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার।
অনুষ্ঠানে শৌজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মোঃ মাহমুদ হোসেন রিপন ও প্রভাষক মোঃ ইলিয়াস সিকদার ফরহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মোঃ বজলুল করিম, এ কে এম খাইরুল আলম খোকন, প্রভাষক মোঃ সেলিম আকন, আওয়ামীলীগ নেতা মোঃ তরুন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন আলম, সাবেক গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুল হক কামাল, সাবেক জেলা পরিষদ সদস্য ফয়জুর রব আজাদ, আমিরুল ইসলাম লিটন সিকদার, মোঃ মনিরুজ্জামান মানিক, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জামান বুলু, কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠের নেতাকর্মী।










