কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ার ছোনাউটা থেকে ৫০ পিস ইয়াবাসহ কবির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা করে। আটকৃত কবির হোসেন (৪০) ছোনাউটা গ্রামের মোঃ খালেক হাওলাদারের ছেলে।
পুলিশ জানান, সোমবার গভীর রাতে ছোনাউটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাঠলিয়া থানা পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন জানান, গ্রেফতারকৃত কবির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










