ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দুর্গোৎসবের মহানবমীতে মন্ডপে মন্ডপে ভক্তদের ভিড় জমেছে। সকালে বিহিত পূজা শুরু হয়। ঢাক ঢোল, শঙ্খ আর উলু ধ্বনিতে মুখরিত হয় মন্ডপগুলো।
জেলার ১৭৪ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। সকল বয়সের সনাতন ধর্মের নর-নারীর আগমের মুখরিত ছিল মন্ডপগুলো। মহানবমীতে মহাযজ্ঞ ও বলিদানের মধ্যদিয়ে প্রথম প্রহরের পূজা শেষ হয়েছে। ঝালকাঠিতে বৈরি আবহাওয়া, বৃষ্টিতে দুর্ভোগ প্রতিমা দর্শনে আসা ভক্তদের ।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে বৈরি আবহাওয়া বিরাজ করছে। গুমোট আবহাওয়ায় সোমবার সন্ধ্যাপর মানুষ যখন মন্ডবে প্রতিমা দর্শনে বেরিয়েছে সেই থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পানি জমে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ।
টানা বৃষ্টিতে শহরে যানবাহনের সংখ্যাও কমে গেছে। বৃষ্টিতে হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় মন্ডবের মাঠে পানি-কাদায় একাকার হয়ে দর্শনার্থীদের দুর্ভোগ বাড়িয়েছে। এদিকে কালো মেঘ, বৃষ্টির ও বৈরি আবহাওয়ায় নদীতীরের বাসিন্দারা আছেন দুশ্চিন্তায়।










