ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গ পূজা চলছে। সোমবার মহাঅষ্ঠমী পূজায় জেলার ১৭৩ টি পূজামন্ডবেই অঞ্জলি প্রদানের জন্যই সকল বয়সের সনাতন ধর্মের নর-নারীর আগমের মুখরিত ছিল।
ভক্তরা নিজের পরিবার দেশের সকল মানুষ এবং পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় অঞ্জলি প্রদান করেন। এবছর পূজা উপলক্ষে তোরন ও আলোক সজ্জা কমকরে মন্দিরে সাজসজ্জা বাড়ানো হয়েছে । পূজা শুরু থেকে পূজা মন্ডপগুলির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আনসার ও ভিডিপির সদস্যরা মোতায়ন রয়েছে ।
প্রতিটি মন্ডবে ৮ জন সদস্য নিয়োজিত করা হয়েছে এবং জেলার এই মন্দির গুলো নিরাপত্তার জন্য স্বেচ্ছা সেবকদের সাথে জেলায় ৯৯০জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং র্ফোস হিসাবে মন্ডবগুলি মনিটরিং করছে। মন্ডবে মন্ডবে দর্শনাথীদের বিচরন ও প্রতিমা দর্শন ।
অষ্টমী ও নবমী পূজার দিনে সর্বাধিক মানুষের সমাগমে মূখরিত থাকে পূজা মন্ডব। ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পূজা উদযাপন পরিষদ আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেণিপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে ।










