আগৈলঝড়া প্রতিনিধিঃ
বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষকদের সম্মানী ভাতা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে প্রশিক্ষক ফারুক শেখ, সাইফুল ইসলাম লিটন বলেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার লক্ষে পাঁচ ইউনিয়নে ১৪টি করে প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রতি প্রশিক্ষকের সম্মানী ভাতা হিসেবে ৪৯ হাজার টাকা বরাদ্দ রয়েছে। প্রশিক্ষকরা অভিযোগ করে আরও বলেন, সম্মানী ভাতা উত্তোলনের কথা বলে কৌশলে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছেন যুব উন্নয়ন কর্মকর্তা। এরপর প্রশিক্ষকদের সম্মানীর পুরো টাকা আত্মসাত করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিনা খান।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিনা খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।










