ঝালকাঠি প্রতিনিধিঃ
“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যাক্তির সহনশীলতা”এ প্রতিপাদ্য নিয়ে র্যালি,আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একঐ স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে নানা পেশার মানুষ ও প্রবীণরা অংশগ্রহণ করেন।
পরে মাদ্রাসা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
পৌরসভার মেয়র ও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, হোসনেয়ারা মান্না,মনোয়ার হোসেরন খান প্রমুখ।










