বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের একটি পৌরসভা ও দুটি ইউনিয়নে শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বরিশাল জেলা শ্রমিকদল।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে শ্রমিকদলের গঠনতন্ত্র অনুযায়ী সমর্থন ও কন্ঠ ভোটের মাধ্যমে জেলার বাকেরগঞ্জ পৌর শ্রমিকদলে মোঃ খালেক হাওলাদারকে সভাপতি ও মোং নাসির উদ্দিন হাওলাদারকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।
একই ভাবে বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে মিজানুর রহমারন সোহরাবকে সভাপতি ও মোঃ সোহেল রানা সিকদারকে সাধারন সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। জাগুয়া ইউনিয়নে রবিউল ইসলাম নয়নকে সভাপতি ও মোঃ সবুজ হাওলাদারকে সাধারন সম্পাদক সহ এখানেও ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল সদর উপজেলা শ্রমিকদলের আয়োজনে ও সদর উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ বাবুল হাওলাদারের সঞ্চলনায় কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সহ- সাধারন সম্পাদক এম.জি ফারুক, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।










