বরিশাল প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বে-সরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই’র ২৪ বর্ষ বর্ষপূর্তি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বর্ষপ‚তি উপলক্ষ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। চ্যানেল আই’র বরিশালের ক্যামেরা পার্সন মোঃ আরিফ আহমেদের সহযোগীতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক ও ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার অহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তাব্য রাখেন, ৭১’এর রনাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ সম্পাদক প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ফরিদ, কবি ও সাংবাদিক তপঙ্কর চক্রবর্তী, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল রিপোটার্স ইউনিটি সাধারন সম্পাদক মিথুন সাহা,সাংবাদিক গোপাল সরকার, বাংলাদেশ প্রতিদিন বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান,চ্যানেল ২৪ বরিশাল ব্যুরো প্রাচার্য রানা,মাছরাঙ্গ টিভি বরিশাল ব্যুরো গিয়াস উদ্দিন সুমন প্রমূখ।
এ ছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










