ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তিন এসএসসি পরিক্ষার্থীসহ চারজন আহত হয়েছে। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত এসএসসি পরিক্ষার্থীরা হলো পারভেজ হাওলাদার, সজীব হাওলাদার, ও সাব্বির বেপারি। এছারা মো. হৃদয় নামের একজন আহত হয়েছে। এরা সকলে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের বাসিন্দা।
শিক্ষার্থীদের অভিযোগ জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে অংশ গ্রহন করে বাড়ি ফেরার পথে বুধবার রাতে সদর উপজেলার পোাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বসে একই এলাকার রাসেল শরীফের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক লাঠি সোঠা নিয়ে এদের উপরে অর্তকিত হামলা চালায়।
এসময় বেধরক পিটিয়ে চারজনকে জখম করে। পরে স্থানীয়রা এদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্ত্তি করায়। রাতে পুলিশ ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করেন। এব্যাপারে এখনও থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে অভিযুক্ত রাসেল শরীফের বক্তব্য পাওয়া যায়নি।










