ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা জজ আদালতে শহিদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এন এম বসিরউল্লাহ্ জেলা আইনজীবি সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার সকাল ৯টায় বিচারপতির সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আইনজীবির সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এড. আব্দুল মন্নান রসুল, সাধারণ সম্পাদক মোর্শারফ হোসেন, এড. এম আলম খান কামাল, এড. মঞ্জুর হোসেনসহ আইনজীবিরা অংশগ্রহণ করেছেন।
মামলার জট কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে বিচারপতি পরামর্শ প্রদান এবং বিচার বিভাগের পক্ষে কি করনীয় রয়েছে সে আইনজীবিদের মতামত শোনেন। এর পূর্বে বিচারপতি বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেছেন।










