ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই ¯েøাগাণ নিয়ে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক, মোঃ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন টিআইবির প্রোগ্রাম অফিসার।
ধারণাপত্র পাঠ করেন জেলা টিআইবির সভাপতি ড. কামরুন্নেছা আজাদ। অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, জেলা তথ্য অফিসার আহসান কবির ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। জেলা প্রশাসনের আয়োজনে টিআইবি এতে সহযোগিতা করেছেন।










