কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কাঠালিয়া উপজেলা শাখার শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কাঠালিয়া শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ মিজানুর রহমান ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিশুদের দেশ, ইসলাম ও স্বাধীনতা সর্ম্পকে শিক্ষা দিতে হবে। শিক্ষক ও আলেমগন এ সমাজের কর্ণধর হিসেব কাজ করবেন। আপনাদের আদর্শই ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ ধারন করবে এবং মেনে চলবে”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মোঃ নান্নু কবির, কাঠালিয়া উপজেলা কেয়ারটেকার মোঃ আনিচুর রহমান, শিক্ষক মোঃ নজরুল ইসলাম মধু, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকাররা উপস্থিত ছিলেন।










