কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা স্বাস্খ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তাপশ কুমার।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মনিরুজ্জামান. অধ্যাপক আব্দুল হালিম, ছিটকী নেছারিা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, উত্তর তালগাছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমান, কাঠালিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, সাধারণ সম্পাদক খগেন্দ ভূষন দাস প্রমূখ।










