ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্ধিতায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে এ্যাড খান সাইফুল্লাহ পনির ও সদস্যপদে ঝালাকাঠি সদর উপজেলায় মো: শামসুল ইকরাম পিরু ও নলছিটি উপজেলার হাজী মো: সোহরাব হোসেন এবং ঝালকাঠি ও নলছিটি উপজেলা সংরক্ষিত মহিলা আসনে হোসনে আরা মান্নানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এস সময় জেলা নির্বাচন অফিসার ওয়াহেদুজ্জামান মুন্সি উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক এই ঘোষণা প্রদান করেন।
রাজাপুর উপজেলায় সদস্যপদে এইচএম খায়রুল আলম সরফরাজের(আ:লীগ) সাথে মো: নজরুল ইসলাম ও তারিকুল ইসলাম এবং কাঠালিয়া উপজেলায় এসএম ফয়জুল আলম সিদ্দিকী(আ:লীগ) সাথে এসএম ্আমিরুল ইসলাম, মো: মনিরুজ্জামান গোলদার ও সৈয়দ মো: জাহাঙ্গীর শামিম প্রাথী রয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ঝালকাঠি ও নলছিটি উপজেলায় হোসনে আরা মান্নান একক প্রাথী রয়েছেন তবে কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় মো: জাহানারা হক (আ:লীগ) সাথে রাজাপুরের নাসরিন সুলতানা মুন্নী ও মোসা : সনিয়া এবং কাঠালিয়া উপজেলার জোসনা খানম এই তিনজন প্রতিদ্বন্ধী প্রার্থী রয়েছে ।
আগামী ১৭ অক্টোবর স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৪৫৪ জন প্রতিনিধির ভোট প্রদান করবেন ।










