ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
পূজা উদযাপনকে নিরবিঘœ করার জন্য প্রশাসনিক পর্যায় প্রশাসন ও আইন শৃঙ্খংলা রক্ষাবাহিনীর নজরদারী ও পর্যবেক্ষণ শুরু হয়েছে ।
শনিবার সন্ধ্যায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: আমিনুল আহসান এবং বরিশাল রেজ্ঞের ডিআইজি এসএম আক্তারুজ্জামান একত্রিত হয়ে ঝালকাঠি আসেন এবং মন্দির পরিদর্শন করে হিন্দুসম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করেন ও খোজ খবর নেন ।
এ সময় তাদের সাথে জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকতারা উপস্থিত ছিলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা: অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুণ কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং মতবিনিময় করেন ।
স্থানীয় হিন্দুসম্প্রদায় আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেনীপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে।










