কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ কবির হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা পর্যায় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষনা করেন। এর আগে গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এতে ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষকদের মধ্যে মূল্যায়ণ শেষে ৩০ নং বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়। তিনি বর্তমানে কাঠালিয়া উপজেলার কাব স্কাউট লিডার।










