কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি)’ র উপজেলা পর্যায়ে সাংবাদিক খাইরুল আমিন ছগির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতিদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ণ শেষে ৪৫নং বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক খাইরুল আমিন ছগিরকে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।
একই সময় কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার কিং ফয়সাল শ্রেষ্ঠ কর্মকর্তা, মোঃ মাসুদ হোসেন শ্রেষ্ঠ কর্মচারী, মোঃ মনির হোসেন খান এসএমসি’র শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী, মোঃ মাইন উদ্দিন নিউটন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (পুরুষ), জান্নাতুল ফেরদৌস শ্রেষ্ঠ প্রধান (মহিলা), অমর চন্দ্র মন্ডল শ্রেষ্ঠ সহকারী (পুরুষ), নাহিদা আক্তার শ্রেষ্ঠ সহকারী (মহিলা), উপজেলা কাব লিডার মোঃ কবির হোসেন শ্রেষ্ঠ কাব (শিক্ষক) এবং কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।










