ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ টায় এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডা: রিফাত আহমেদ ।
অন্যদের মধ্যে ডা: আবদুল্লাহ আল মাসুদ ও ডা: সাবনাজ মুনিয়া । অন্যদের মধ্যে ব্যক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মো: জসিম উদ্দিন,জাহিদুল ইসলাম খান ও পরিসংখ্যানবিদ রীতা রানী পাল । সভায় সদর উপজেলায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহন করেছে ।
এই সভায় আগামীতে প্রায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান ও কোল্ড চেইন করনীয় নির্ধারনে আলোচনা হয়েছে । এর মধ্যে উদ্দিষ্ট জনগোষ্ঠী, বর্জ্য ব্যবস্থপনা ও টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন সংক্ষণ ও ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে










