ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সের দরবার একটিভ মাক্স স্কুল দাবা প্রতিযোগীতা ২০২২ শেষ হয়েছে। দু’দিন ব্যাপি দাবা প্রতিযোগিতায় জেলা ৪টি উপজেলার ৩৪টি বিদ্যালয় দলের ১৩৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় কাঠালিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান, রাজাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় রানার্স আপ এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার সন্ধ্যায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাবিবুর রহমান হাবিল ও তরুণ কর্মকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন আল মামুন খান ধলু। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাশ। দু’দিন ব্যাপি প্রতিযোগীতার বিচারকের দায়িত্ব পালন করেন দাবা ফেডারেশনের প্রধান বিচারক মুরাধ হোসেন ও প্রশিক্ষক মনির হোসেন প্রতিযোগীতা পরিচালনা করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগীতায় জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছে। প্রতিটি বিদ্যালয় দল থেকে ৪জন করে শিক্ষার্থী অংশগ্রহন করছে। রবিবার এই প্রতিযোগীতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল।










